সফল ড্রপআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভিএস লক্ষ্মণ
ভিভিএস লক্ষ্মণ

ডাক্তারি পড়া ছেড়ে ক্রিকেটে
ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের মা-বাবা দুজনেই ছিলেন চিকিৎসক। ক্রিকেট দুনিয়ায় আলোচিত হওয়ার আগে লক্ষ্মণ মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে কলেজে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেটের ব্যস্ততায় মেডিকেল কলেজের লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ঘর বাঁধেন ক্রিকেটে। টেস্ট ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান লক্ষ্মণ ১৩৪ টেস্টে ১৭টি সেঞ্চুরিসহ ৮৭৮১ রান করেন। এ ছাড়া ৮৬ ওয়ান ডে ক্রিকেট খেলে ছয়টি সেঞ্চুরিসহ রান করেছেন ২৩৩৮। পরবতীর সময়ে ক্রিকেট ছাড়ার পর ২০১৫ সালে নয়াদিল্লির টেরি বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি ও ইএসপিএন

এমিনেম
এমিনেম

স্কুল ছেড়ে সংগীতে
সাম্প্রতিক সময়ের আলোচিত র্যা প সংগীতশিল্পী এমিনেম। পুরো নাম থার্ড মার্শাল ব্রুস মাথার্স। মা-বাবার একমাত্র সন্তান তিনি। ছোটবেলা থেকেই কমিক বুক আর্টিস্ট হতে চেয়েছিলেন তিনি। কিন্তু ১৪ বছর বয়স থেকে র্যা প সংগীতে গলায় শাণ দেওয়া শুরু করেন এমিনেম।
অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর স্কুলে যাওয়া বেশ ভালোই চলছিল তাঁর। কিন্তু বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে তিন বছর নবম শ্রেণিতে পড়ে থাকেন, পাস করা আর হয়ে ওঠে না। খারাপ ফল আর অকৃতকার্যতার জন্য ১৭ বছর বয়সে স্কুল থেকে নাম কাটা পড়ে তাঁর। খারাপ ফল থাকলেও ইংরেজি বিষয়ে ভীষণ আগ্রহ ছিল তাঁর, কিন্তু গণিত ও সামাজিক বিজ্ঞান বিষয়কে একদমই দেখতে পারতেন না এমিনেম। স্কুল থেকে নাম কাটা গেলে রেস্টুরেন্টে কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে গানকেই বেছে নেন পেশা হিসেবে। গানই তাঁকে এনে দেয় খ্যাতি।
সূত্র: এমটিভি