সফল প্রতিবন্ধী উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন ভাস্কর ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত ‘সফল প্রতিবন্ধী উদ্যোক্তা’ পদক পেলেন চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য। ৩ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এই পদক তুলে দেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শিক্ষার উপকরণ তৈরি ও তথ্যপ্রযুক্তিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদক দেওয়া হয়। ভাস্কর ভট্টাচার্য ১৯৭৯ সালে পটিয়ার বাগদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভাস্কর জাপান, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, তুরস্কসহ পৃথিবীর প্রায় ২০টিরও বেশি দেশে তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নেন। পেশাগত জীবনে তিনি ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)–এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। বিজ্ঞপ্তি।