সফল ব্যবসায়ী হতে হলে তরুণদের ইতিহাস জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসায় সফল হতে হলে তরুণ উদ্যোক্তাদের অগ্রজ ব্যবসায়ীদের ইতিহাস সম্বন্ধে জানতে হবে বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি গত শনিবার দুপুরে বন্দর নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) ব্যবসায় অনুষদ কর্তৃক আয়োজিত ‘ফ্যামিলি বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ: ট্রানজিশন টু করপোরেট বিজনেস ইন বাংলাদেশ’ শিরোনামে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।

সিআইইউয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরও বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক, দৈনিক আজদীর সম্পাদক এম এ মালেক, আইবিএফবি চট্টগ্রামের চেয়ারপারসন এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মইনুল ইসলাম, বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, চবি হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সেলিম উদ্দীন, আইল্যান্ড সিকিউরিটিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন, প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ মো. তানভীর, বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমির, আবুল খায়ের গ্রুপের পরিচালক এস এইচ বিশাল, ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের কর্ণধার শোয়েব রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিআইইউয়ের ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে সিআইইউয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোসলেহউদ্দিন। বিজ্ঞপ্তি।