সব ক্রিকেটারের মাঠ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ক্রিকেটারের আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ হয় না। প্রণতি জানানো হয় না ২২ গজকে। যাঁরা সুযোগটা পান, বিদায়ী ভাষণে তাঁদের ধরে আসে গলা। আপ্রাণ চেষ্টা করেন উথলে ওঠা আবেগ সামলাতে। দীর্ঘ সময়জুড়ে লেখা ক্রিকেটের অপূর্ব উপাখ্যানে যাঁরা সামান্যতম অবদান রেখেছেন, বিদায়ী ভাষণে তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানান ক্রিকেটাররা। অনেক কথার ভিড়ে কিছু কথা দাগ কাটে মনে। কয়েকজন ক্রিকেটারের বিদায়ী ভাষণের স্মরণীয় কথা নিয়ে এই আয়োজন

শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার


শচীন টেন্ডুলকার

২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে টেন্ডুলকার যখন বিদায় বক্তৃতা দেবেন, অবিরত গ্যালারি থেকে ভেসে আসছিল ‘শচীন, শচীন’ ধ্বনি, যেটি তিনি শুনে আসছিলেন প্রায় সিকি শতাব্দীজুড়ে। আবেগাপ্লুত ভারতীয় ক্রিকেট কিংবদন্তি দর্শকদের প্রতি তাঁর ভালোবাসা জানিয়েছিলেন এভাবে, ‘আপনাদের সঙ্গে আমার যে স্মৃতি, সেটা রয়ে যাবে চিরদিন, বিশেষ করে “শচীন, শচীন” ধ্বনি আমার জীবনের শেষনিশ্বাস পর্যন্ত কানে বাজবে।’

ব্রায়ান লারা
ব্রায়ান লারা


ব্রায়ান লারা

লারার কাছে ব্যাটিংটা শুধুই রান করার মাধ্যম ছিল না, দর্শকদের বিনোদন জোগানোটাও নিজের দায়িত্ব বলে ভেবেছেন। ২০০৭ সালের ২১ এপ্রিল বারবাডোজের ব্রিজ টাউনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় দর্শকদের কাছে তাঁর জানার ছিল একটাই, ‘ডিড আই এন্টারটেইন?’

কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা
ধ্রুপদি ব্যাটিংয়ে মুগ্ধ করে রেখেছিলেন এক যুগেরও বেশি সময়। শ্রীলঙ্কাকে উপহার দিয়েছেন স্মরণীয় সব মুহূর্ত। ২০১৫ সালের ২৪ আগস্ট কলম্বোয় বিদায় নেওয়ার সময় উত্তরসূরিদের উদ্দেশে সাঙ্গাকারার আহ্বান ছিল, ‘যখন তুমি জয়ের লক্ষ্যে নেমেছ, হারার ভয় কোরো না।’

রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়


রাহুল দ্রাবিড়

দ্রাবিড়ের বিদায়টা মাঠ থেকে না হলেও ঘটা করেই হয়েছিল। ২০১২ সালের ৯ মার্চ মুম্বাইয়ে ‘দ্য ওয়াল’কে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় দলে খেলার স্বপ্নটা দীর্ঘদিন হৃদয়ে লালন করেছেন। সেটি পূরণ হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা দ্রাবিড়ের, ‘কোনো স্বপ্ন একা পূরণ করা যায় না।’