সব খাবারের দোকান অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী অভিযান শুরু করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এই আদালতের কার্যক্রম পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। এ নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ

নাজিয়া শিরিন
নাজিয়া শিরিন

প্রথম আলো: চট্টগ্রামের রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোর পরিবেশ কেমন?
নাজিয়া শিরিন: সস্প্রতি যেসব দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে, প্রতিটিরই পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। নগরর ছোট-বড় সব খাবারের দোকানের রান্না করার স্থানটি একই। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। বড় রেস্তোরাঁগুলোর বসার অংশটি পরিষ্কার ও পর্যাপ্ত হলেও ছোটগুলোয় তা নেই।
প্রথম আলো: বড় রেস্তোরাঁগুলোয় অভিযানের পরিমাণ বেশি। ছোটগুলোই–বা বাইরে আছে কেন?
নাজিয়া শিরিন: না, সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানে অভিযান চালানো হচ্ছে। ছোট রেস্তোরাঁর অবস্থা খুবই খারাপ। এগুলোর মালিকপক্ষকে অল্প পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
প্রথম আলো: এসব বিষয়ে রেস্তোরাঁমালিকদের অভিমত কী?
নাজিয়া শিরিন: তাঁদের কোনো বক্তব্য নেই। তাঁদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
প্রথম আলো: অভিযান নিয়মিত পরিচালনা করা হবে কি?
নাজিয়া শিরিন: এখন থেকে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রথম আলো: অভিযানে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন?
নাজিয়া শিরিন: এখনো কোনো বাধা আসেনি। আর বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছি খুব।
প্রথম আলো: এ সমস্যা থেকে উত্তরণের জন্য মালিকপক্ষকে কী নির্দেশনা দেন?
নাজিয়া শিরিন: প্রাথমিক শাস্তি হিসেবে রেস্তোরাঁগুলোকে খুব অল্প পরিমাণ অর্থ জরিমানা করা হয়। এ সময় তাঁদেরকে রেস্তোরাঁর পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এসব যদি না মানেন, তাহলে প্রয়োজনে তিন থেকে চার গুণ বেশি অর্থ জরিমানা করা হবে।