সব দোষ কবিগুরুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আজ বন্যা। আর বন্যা সৃষ্টি হয়েছে বাঁধ ভেঙে যাওয়ায়। আর বাঁধ ভেঙেছে কিছু দুষ্ট, দুর্বৃত্ত ইঁদুর! দেশের শত্রু ইঁদুর ধরিয়ে দিন, পুরস্কার জিতুন! প্রতি ইঁদুর ৫০০ টাকা!

প্রচারে: পানিসম্পদ মন্ত্রণালয়

হুম, জেরিরে ধরার জন্য এইটাই যথেষ্ট।

বুঝলা, আমরা হইলাম নন্দঘোষের ফ্যামিলির লোক। দেশে বন্যা হইছে, এইটাও নাকি আমাদের দোষে!

সবই কপাল!

আরেহ্, ফ্রি ওয়াই-ফাই! যাই, গেম অব থ্রোনসের এই এপিসোডটা নামাই...!

আইজ পাশা খেলব রে জেরি...

ইন্দুরের বাচ্চা ইন্দুর, বাঁধ ভাইঙ্গা খুব আরামে আছ, না? তোমার আরাম বের করতেছি, দাঁড়াও!

ওস্তাদ, মাফ কইরা দেন। আমাগো কোনো দোষ নাই। কবিগুরু বলছেন, ‌‘বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও’, তাই আমরা বাঁধ ভাঙার ট্রাই করছিলাম। যা বলার কবিগুরুরে বলেন।