‘আবহমানকাল ধরে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করছেন। ধর্মান্ধ মানুষজন নিজেদের স্বার্থে ধর্মের অপব্যাখ্যা দেন। সব ধর্মের মূল কথাই মানবকল্যাণ।’ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. নওশের আলী এ কথা বলেন। গত মঙ্গলবার রাউজান সুলতানপুর নন্দীপাড়া শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। নিরূপম দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার বাবুল আকতার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমীন, রাজীব দাশ, দেবাশীষ পালিত, মেজবাহ উদ্দিন আকবর, জানে আলম, মো. জামাল উদ্দিন, অজিত শিকদার, দিলীপ চৌধুরী, প্রিয় রঞ্জন সর্ববিদ্যা প্রমুখ। শ্যামাপূজা উপলক্ষে দুই দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, বস্ত্র বিতরণ, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।