সব ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাটিকা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাটিকা

যথাযোগ্য মর্যাদায় নগর ও জেলার বিভিন্ন স্থানে উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশুদের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদের মধ্যে জাগাতে হবে দেশপ্রেম।
আলোর ঠিকানা বিদ্যালয়: আলোর ঠিকানা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরাতন রেলওয়ে স্টেশনসংলগ্ন বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আলোর ঠিকানার উপদেষ্টা ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ দেলোয়ার হোসেন মজুমদার, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, খেলাঘর সহসভাপতি শীলা দাশগুপ্তা, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, পরিচালক ঋত্বিক নয়ন, পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, সহসভাপতি কামাল পারভেজ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রমুখ।
জিপিএইচ গ্রুপ: জিপিএইচ গ্রুপ আয়োজিত অনুষ্ঠানের সূচনালগ্নে ছিল আছদগঞ্জের ক্রাউন চেম্বারে জাতীয় পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক (গ্রুপ) এ বি সিদ্দিক, নির্বাহী পরিচালক (সিসিএল) আবু বক্কর সিদ্দিক, মিডিয়া অ্যাডভাইজর ওসমান গণি চৌধুরী, মহাব্যবস্থাপক সরোজ চক্রবর্তী, জসিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক জাহেদ আল আসবা প্রমুখ। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। 

জিপিএইচ গ্রুপের অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল
জিপিএইচ গ্রুপের অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: মহান স্বাধীনতা দিবসে প্রিয় বাংলাদেশের জন্য পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) শিক্ষার্থীরা। প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে জমকালো আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। 
এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে সব ধরনের ভেদাভেদ ভুলে দেশের জন্য এককাতারে এসে কাজ করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন ট্রেজারার সামস উদ দোহা, অ্যাসোসিয়েট ডন মোহাম্মদ নাজিম উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, কালচারাল ক্লাবের উপদেষ্টা তাসমিয়া আনোয়ার প্রমুখ। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নাচ করেন শিক্ষার্থীরা। ছিল মুক্তিযুদ্ধের গল্প পাঠ ও নাটিকা।
উত্তর কাট্টলী: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। উত্তর কাট্টলীস্থ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ ছাড়া আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ ও মোস্তফা হাকিম কেজি অ্যান্ড হাইস্কুলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মোহাম্মদ মনজুর আলম বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য তরুণসমাজকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে।

অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা

এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সাইফুল আলম, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, কেজি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মহিবুর রহমান, অধ্যাপক সত্যজিত বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক আবদুল গনি, শিক্ষক আবদুল্লাহ মহসিন, মো. নাসিম, কামাল উদ্দিন, অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ: ‘কবিতায় মুক্তিযুদ্ধ ও একটি পতাকা’ িশরোনামে অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় অনুষ্ঠানমালা। এতে প্রধান অতিথি ছিলেন পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাদের। প্রধান আলোচক ছিলেন শিক্ষক প্রশিক্ষক মহাবিদ্যালয়ের অধ্যাপক শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি ছিলেন ওবায়দুল কাদের ও সালাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ নুরুল আমিন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ ও ‘যেভাবে পেলাম একখণ্ড মানচিত্র’ দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাসদ: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা দোস্ত বিল্ডিং কার্যালয়ে মহানগর শাখার সভাপতি হাজি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত ও আবু মোহাম্মদ হাশেম, সহসভাপতি সৈয়দুল আলম, দক্ষিণ জেলা সভাপতি নুরুল আলম, জাসদের প্রবীণ নেতা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম আখতারুল আলম প্রমুখ।