সব মাপে একই পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কয়েক কেজি ওজন কমিয়েছেন? কিংবা ওজন বেড়েছে? আগের পোশাক শরীরের মাপ উপযোগী নয়? যুক্তরাজ্যের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান জর্জ অ্যাট আসডা এ সমস্যার সমাধান নিয়ে এসেছে। তাদের তৈরি অভিনব পোশাক ‘ওয়ান্ডারফিট জিনস’ হালকা বা মোটা যেকোনো গড়নের শরীরে ঠিক মাপে ব্যবহার করা যাবে। বাজারে এ নতুন জিনসের দাম ২৬ মার্কিন ডলার। অন্তর্বাসে ব্যবহূত স্থিতিস্থাপক তন্তু (ইলাস্টিক) দিয়ে তৈরি এ জিনস আপনার ওজন কমালে বা বাড়ালেও মাপে গরমিল হবে না। এ জিনসের নকশাকার ফিওনা ল্যাম্পবার্ড বলেন, প্রিয় পোশাকটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা দূর করবে ওয়ান্ডারফিট জিনস। হাফিংটন পোস্ট।