সব হারিয়েছেন গৃহবধূ রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও একমাত্র সন্তান তাঁকে ছেড়ে চলে গেছে। চোখের আলো নিভে গেছে বলে হারিয়েছেন চলার শক্তি, স্বামীর সংসার। এখন ঠাঁই হয়েছে বাবার জীর্ণ ঘরের মেঝেতে। চিকিত্সার কোনো সম্বল নেই তাঁর। নয় মাস আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে গৃহবধূ রোকেয়া বেগমের (২৭)। দুই লাখ টাকা হলেই সব ফিরে পেতেন। তিনি কাউখালীর ঘিলাছড়ি বাঙালি পাড়ার মৌলভি ইসহাকের ছোট মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিত্সা কর্মকর্তা কামাল উদ্দিন জানান, রোকেয়ার চিকিত্সার জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তিনি সবার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ২৯১৩, সোনালী ব্যাংক, কাউখালী, রাঙামাটি।