সবই সম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ‘প্রতিভা’ বললে হয়তো হাই তুলতে পারেন। কিন্তু তার আগে যদি একটা ‘খুদে’ বসানো হয়? তাহলে নিশ্চয়ই নড়েচড়েই বসবেন আপনি। তেমনই কিছু প্রতিভার কথা জেনে নিন, যারা অসম্ভবকে সম্ভব করেছেন(বা করেছিলেন) অবিশ্বাস্য কম বয়সে। কাঁচা বয়সের পাকা দাবাড়ু ফ্যাবিয়ানো লুইজি কারুয়ানাইতালি ও যুক্তরাষ্ট্র—এ দুই দেশেরই নাগরিকত্ব আছে ফ্যাবিয়ানো লুইজি কারুয়ানার। সেটা বিষয় নয়, বিষয় হলো তার দাবা প্রতিভা। ২০০৭ সালের কথা। বয়স তখন তার কাঁটায় কাঁটায় ১৪ বছর ১১ মাস ২০ দিন। কারুয়ানা ইতালি ও যুক্তরাষ্ট্রের দাবার ইতিহাসে নতুন এক রেকর্ড লিখে ফেলে সেদিন। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টার হিসেবে নাম লেখা হয় তার। ২০০৯-এ এসে আবার আরেক রেকর্ড করে বসে এই খুদে দাবাড়ু। এক রেটিংয়ে ২৬৪৯ পয়েন্ট পায় সে। আর তা ছিল ইতিহাসে ১৮ বছরের নিচে কোনো দাবাড়ুর পাওয়া সবচেয়ে বেশি পয়েন্ট।দ্বিতীয় পিকাসো অ্যালিটা আন্দ্রেমহান শিল্পী পিকাসো ছেলেবেলা থেকেই চিত্রকলায় দারুণ প্রতিভা দেখিয়েছিলেন, ঠিক তেমনই এক খুদে চিত্রশিল্পীর নাম অ্যালিটা আন্দ্রে। এরই মাঝে অস্ট্রেলিয়ার এই দুই বছর বয়সী পুচকের বিমূর্ত চিত্রকলা নিয়ে প্রদর্শনী হয়ে গেছে। এর পেছনের গল্পটিও বেশ মজার। মেলবোর্নের বিখ্যাত ব্রুনসউইক স্ট্রিট গ্যালারির পরিচালক মার্ক জেমিসন। তাকে এক আলোকচিত্রী অ্যালিটার আঁকা কিছু ছবি দেখিয়েছিলেন। সেগুলো কোনো একটা যৌথ প্রদর্শনীতে জায়গা করে দিতে অনুরোধও করেছিলেন সেই ভদ্রলোক। মার্ক তো অ্যালিটার ছবি দেখে মুগ্ধ। একটা যৌথ প্রদর্শনীতে ছবিগুলো প্রদর্শনেরও ব্যবস্থা করলেন তখনই। কার্ড-টার্ড ছাপিয়ে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হুলুস্থূল ফেলে দিলেন রীতিমতো। কিন্তু তখনো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, ছবিগুলো এঁকেছে ২২ মাস বয়সী এক শিশু! সবকিছু জানার পর মার্ক পুরো হতভম্ব হয়ে গেলেন, প্রথমে আমতা আমতা করলেও, একসময় ঠিকই প্রদর্শনী করে ফেলেন। আর তার পরই চারপাশে নাম-ডাক ছড়িয়ে পড়ে অ্যালিটার।খুদে পদার্থবিদকিম উং-ইয়ংআপনার আইকিউ কত? না মেপে থাকলে জেনে নিন, আইকিউয়ের পূর্ণমান ধরা হয় ১৭০। অথচ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, কোরিয়ার কিম উং-ইয়ংয়ের আইকিউ ২১০-এরও বেশি! মুখের কথা নয়, কাজেই তা প্রমাণ করে দিয়েছে ১৯৬২ সালে জন্ম নেওয়া এই কোরিয়ান। চার বছর বয়স থেকেই জাপানি, কোরিয়ান, জার্মান ও ইংরেজি ভাষায় ভালো দখল ছিল কিমের। পাঁচ বছর বয়সে তো ডিফারেনশিয়াল ও ইনটেগ্রাল ক্যালকুলাসের মতো জটিল জটিল সব অঙ্কও কষে ফেলতেন চোখের নিমিষে! সে সময় জাপানি টেলিভিশনে এক প্রতিযোগিতায় অংশ নিয়েও ধাঁধায় ফেলে দিয়েছিলেন বহু ভাষাবিদকেও! ওই বয়সে তার মতো পুঁচকের মুখে চীনা, স্প্যানিশ, ভিয়েতনামিজ, ট্যাগালোগ, জার্মান, ইংরেজি, জাপানিজ ও কোরিয়ান ভাষায় কথা শুনে থ বনে গিয়েছিলেন সবাই। শুধুই কি তাই? মাত্র তিন বছর বয়সেই কিম অতিথি ছাত্র হিসেবেও নাম লিখিয়েছিলেন কোরিয়ার হ্যানইয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে। এরপর সাত বছর বয়সে নাসা থেকে ডাক আসে। বয়স যখন ১৫, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান কিম। সেই ১৯৭৪ সালে সেখানে পড়াশোনার পাশাপাশি নাসায় গবেষণার কাজও শুরু করে দেন। সেটা চালিয়ে যান ১৯৭৮ সালে কোরিয়ার ফিরে যাওয়ার আগ পর্যন্ত। পদার্থবিদ্যা নিয়ে বহু ঘাঁটাঘাঁটি হয়েছিল, তাই কিম হয়তো দেশে ফিরে পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছিলের সিভিল ইঞ্জিনিয়ারিং। সেখানেও অনায়াসে একটা ডক্টরেট ডিগ্রি বাগিয়ে নেন তিনি। কম বয়সী গ্র্যাজুয়েট মাইকেল কেভিন কিয়ারনিমাত্র চার মাস বয়সে মুখে বুলি ফুটেছিল কিয়ারনির। ছয় মাস বয়সে হঠাৎ একদিন বলে উঠলেন, ‘আমার বাঁ কানে ইনফেকশন হয়েছে।’ আর ১০ মাস বয়স থেকে বই পড়তে শুরু করে দিলেন ! ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই খুদের পণ্ডিতের চার বছর বয়সে একটা ডায়াগনোস্টিক পরীক্ষা নেওয়া হয়, জন হপকিনসের প্রিকসাস ম্যাথ প্রোগামের ওপর এবং সবাইকে চমকে দিয়ে পুরো স্কোর পান তিনি। হাইস্কুলকে বিদায় জানিয়েছিলেন ছয় বছর বয়সেই। আর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় সবচেয়ে কম বয়সে (১০ বছর) বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েড ডিগ্রি পাওয়ার কৃতিত্ব তাঁরই। ২০০৬ সালে একটি অনলাইন রিয়েলিটি গেমে অংশ নেন কিয়ারনি। সেই গেম জিতে পাক্কা এক মিলিয়ন মার্কিন ডলার বাগিয়ে নেন তিনি। আরেক মোজার্ট ক্লিওপেট্রা স্ট্র্যাটানখুব ছেলেবেলায়ই সংগীতে বিস্ময়কর প্রতিভা দেখিয়ে চমকে দিয়েছিল মোজার্ট। এবার তারই মতো আরেক খুদে প্রতিভাধরের কথা শুনুন। নাম তার ক্লিওপেট্রা স্ট্র্যাটান। ২০০২ সালে জন্ম নেওয়া এই শিল্পীর প্রথম অ্যালবাম বাজারে নামতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল। ২০০৬ সালে ক্লিওপেট্রার বয়স যখন তিন, তখন লা ভার্সতা ডি ট্রি এনি নামের একটি অ্যালবাম বাজারে আসে। আর তার পরই বাজিমাত! হু হু করে বিক্রি হয়ে যায় তার সব অ্যালবাম। এ ছাড়া সবচেয়ে কম বয়সী সংগীতশিল্পী হিসেবে হাজারো দর্শক-শ্রোতার সামনে টানা দুই ঘণ্টা গান গেয়েও রেকর্ড গড়ে ফেলেছে পুঁচকে মেয়েটি। এখন তার প্রতিটি গানে আয় হয় এক হাজার ইউরো। এরই মধ্যে সবচেয়ে কম বয়সে এমটিভি অ্যাওয়ার্ডও বাগিয়েছে সে। আর সবচেয়ে কম বয়সী হিসেবে রোমানিয়ার সংগীতবাজারে সবচেয়ে ওপরের আসনটিও দখলে ছিল তারই।কম বয়সে নোবেল মনোনয়নগ্রেগরি স্মিথগ্রেগরি স্মিথের জন্ম ১৯৯০ সালে। মাত্র দুই বছর বয়স থেকেই পড়তে শুরু করেছিল এই পিচ্চি। বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে পা রেখেছিল ১০ বছর বয়সে! ব্যস, আর কিছু বলতে হয়? হ্যাঁ, তারপরও বলার আছে অনেক কিছু। কারণ, স্মিথ অল্প বয়স থেকে পড়াশোনা করে বসে থাকেনি শুধু। পড়াশোনা তখনো চলছিল, সেই সময়ই সে গোটা দুনিয়া চষে বেড়িয়েছে! না, ঘুরে দেখার জন্য নয়, বিশ্বের শান্তি ও শিশু অধিকার প্রতিষ্ঠার কথা প্রচারই মূল উদ্দেশ্য ছিল তার। আন্তর্জাতিক ইয়ুথ অ্যাডভোকেটস নামের একটি সংগঠনেরও প্রতিষ্ঠাতা এই খুদে পণ্ডিত। শিশুদের বিশ্বশান্তির বিষয়ে ওয়াকিবহাল করাই ছিল সেই সংগঠনের প্রধান কাজ। সে কাজেরই অংশ হিসেবে স্মিথ কথা বলেছে বিল ক্লিনটন, মিখাইল গর্ভাচেভের মতো বিশ্বের অনেক বড় বড় নেতার সঙ্গে। মুখোমুখি হয়েছে জাতিসংঘের কর্তাব্যক্তিদেরও। আর এত সব ভালো কাজের জন্য স্মিথ নজর কেড়েছে নোবেল কমিটির। অতটুক পিচ্চি থাকতেই চার-চারবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল সে!। তার সাম্প্রতিক কাজের কথা জানতে চান? বেচারা এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘাম ঝরাচ্ছে!‘বুদ্ধিমান’ চিকিত্সক অক্রিত জাসওয়াল‘দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বালক’ বলা হয় অকৃত জাসওয়ালকে। ভারতের এই খুদে প্রতিভাধরের আইকিউ ১৪৬। ২০০০ সালের ঘটনা। আট বছরের এক দরিদ্র মেয়ের হাত পুড়ে গেছে। আঙুলগুলোর অবস্থা খুবই নাজুক। ঠিকমতো মেলতেই পারে না। চিকিত্সকের কাছে যাবে সেই সামর্থ্যও নেই বেচারির! অক্রিতের বয়স তখন মোটে সাত। অস্ত্রোপচারের ওপর বিন্দুমাত্র প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। অথচ নিজের বাড়িতে বসেই দিব্যি ছুরি-কাঁচি হাতে তুলে নেয় সে! রোগী সেই হাত পোড়া বালিকা এবং একসময় সফলভাবে অস্ত্রোপচারও সেরে ফেলে অকৃত! জাদুকরের মতো ভালো করে দেয় মেয়েটির হাত! হইচই পড়ে যায় চারপাশে। লোকজন চিনতে শুরু করে তাকে। তার কাণ্ডকীর্তির কথা শুনে চোখ কপালে উঠে যায় একেকজনের! আর ১২ বছর বয়সে অকৃত তাক লাগিয়ে দেয় ক্যানসারের প্রতিষেধক নিয়ে গবেষণা করে। তার দাবি, আর কিছুদিন বাদেই তা আবিষ্কার করে ফেলতে পারবে সে। ভারতের সবচেয়ে কম বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেও রেকর্ড খাতায় নাম উঠেছে তার। অকৃত এখন চণ্ডিগড় কলেজে বিজ্ঞানের ওপর একটি ডিগ্রি সম্পন্ন করছে।বাচ্চা দার্শনিকসাউল আরন ক্রিপকে১৯৪০ সালে নিউইয়র্কে এক যাজকের ঘরে আলো করে এসেছিল ফুটফুটে এক শিশু। নাম রাখা হয় তার সাউল আরন ক্রিপকে। ফোর্থ গ্রেডে পড়ার সময় পাটিগণিতের জাহাজ বনে যায় সে। আর গ্রামার স্কুলের পাট চুকে যাওয়ার সময় জ্যামিতি ও ক্যালকুলাসের পন্ডিতে পরিণত হয় ক্রিপকে। কিন্তু সেই অঙ্কের জাহাজ স্কুল শেষে পড়াশোনার বিষয় হিসেবে বেছে নেয় দর্শন! আর শৈশব পেরোনোর পরপরই মোডাল লজিকের ওপর ধারাবাহিকভাবে গবেষণাপত্র লিখতে শুরু করে। সেগুলো দেখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খুদে গবেষক-অধ্যাপকদেরও মাথা ঘুরে যায়। চিঠি পাঠানো হয় তার নামে, ক্রিপকেকে হার্ভার্ডে পড়ানোর আমন্ত্রণ জানান তাঁরা। কিন্তু ফিরতি চিঠিতে ক্রিপকে তাঁদের হতাশই করে। লিখে দেয়, ‘আমার মা বলেছে, হাইস্কুলের পড়াশোনা শেষে কলেজের পড়াশোনা শেষ করতে হবে আগে।’তবে হাইস্কুলের গণ্ডি পেরিয়ে ঠিকই হার্ভার্ডে পাড়ি জমায় ক্রিপকে। দর্শনের নোবেল বলে খ্যাত স্কক পুরস্কারও জুটে যায় একসময়। আর এখন এই ৭০ বছর বয়সে ক্রিপকেকে দুনিয়ার অন্যতম সেরা জীবিত দার্শনিক হিসেবেই জানে সবাই।