সবকিছু বুঝে পদক্ষেপ নিতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবনে সফল হতে পেরোতে হয় অনেক চড়াই-উতরাই।সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। পেশাজীবনে নানা বাঁক ঘুরে হওয়া যায় সফল।পেশাজীবনে সফলতা পাওয়ার কথা এখানে জানাচ্ছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি জামালউদ্দিন আহমেদপেশাজীবনে বাঁকবদলআমার চাকরিজীবনের অভিজ্ঞতা ১৫ বছরের। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি। প্রথম প্রথম যখন চাকরি শুরু করি, অনেক সময় ঘাবড়ে যেতাম। তখন মনে হতো, চাকরি আমার পেশা হবে। অবশেষে ২০০০ সালে পেশাগত জীবন থেকে চাকরিকে বিদায় জানালাম। যোগ দিলাম হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিতে। আমার জীবনের বাঁকবদল হিসেবে এটাকেই মনে করি। এখানে কাজ করার সুবিধা-সুযোগ অনেক বেশি। স্বাধীনতাও বেশি।সংকটের মুখোমুখিপেশাগত জীবনে প্রত্যেক মানুষই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। কর্মরত প্রতিষ্ঠানে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয় অনেক সময়। প্রশাসনিক নিয়মের অনেক কিছুই ভালো লাগে না। মতানৈক্য সৃষ্টি হয়। আমার জীবনেও এমন মুহূর্ত এসেছিল। এ সময়টা কৌশলী হয়ে সবকিছু সামলাতে হবে। এ ক্ষেত্রে আমি বলব, একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা শীর্ষ ব্যক্তির ওপর অনেক ভালো-মন্দ নির্ভর করে।পেশাকে জানতে হবেপড়াশোনা করার সময়ই চাকরিজীবনের পরিকল্পনা করা উচিত। কোন পেশায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা নিয়ে ভাবেন। জোর করে অন্যের সিদ্ধান্ত নিজের জীবনে চাপালে হিতে বিপরীত হতে পারে। একজন চিকিৎসককে রাত জেগে কাজ করতে হয়। একজন উকিলকে মিশতে হয় সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে। একজন শিক্ষককে বুঝতে হয় ছাত্রের মানসিকতা, কোনভাবে পড়ালে সে বুঝবে। সব দিক চিন্তা করেই প্রথম থেকে নিজেকে সেভাবে গড়া উচিত। পেশাগত জীবনে ধৈর্য, সহনশীলতা প্রয়োজন। পেশাগত জীবনে অনেক কিছু করতে হয়, আবার অনেক কিছু করতে হয় না। সবকিছু বুঝে তবেই পদক্ষেপ নেওয়া ভালো। প্রতি মুহূর্তেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকবে। সেটাকে মোকাবিলা করতে হবে। যে পেশায় আপনি ঢুকবেন, সেটা সম্পর্কে ক্রমাগত ধারণা নিতে হবে। আপনার পেশাকে জানতে হবে, বুঝতে হবে। না হলে কখনোই সফলতা পাবেন না। বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের পরামর্শ মতো সমাজ তথা মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা থাকা প্রয়োজন।অনুলিখন: রয়া মুনতাসীর