সবচেয়ে ছোট চলচ্চিত্র
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) বিজ্ঞানীরা তৈরি করেছেন আ বয় অ্যান্ড হিজ অ্যাটম: দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট মুভি নামের একটি চলচ্চিত্র। এতে পরমাণুর গতিবিধি শতগুণ বড় করে দেখানো হয়েছে। ৯০ সেকেন্ডের এই ছবিতে অ্যাটম নামের একটি চরিত্র একটিমাত্র পরমাণুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তারা নেচে ও লাফিয়ে একটি ভ্রমণ সম্পন্ন করে। এতে করে তথ্য-উপাত্ত সংরক্ষণের বৈজ্ঞানিক বিষয়টির ব্যাখ্যা স্পষ্ট হয়ে ওঠে। আইবিএমের গবেষক আন্ড্রিয়াস হাইনরিখ বলেন, আণবিক পর্যায়ে প্রকৃত চলমান ছবি তৈরির উদ্দেশ্যে পরমাণুর ছবি ধারণ এবং অবস্থান ও আকৃতি নির্ণয়ের ব্যাপারটি একটি সুনির্দিষ্ট বিজ্ঞান। এই চলচ্চিত্রে পারমাণবিক-মাপে এক ধরনের মজার পৃথিবীর ছবি তুলে ধরা হয়েছে। বিজ্ঞান ও গণিতের ব্যাপারে শিক্ষার্থীদের জন্য এটি আকর্ষণীয় বলে বিবেচিত হবে। এএফপি ও বিবিসি।