সবচেয়ে ছোট বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের একটি মুদ্রণপ্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র বই তৈরির দাবি করেছে। ত্রোপান প্রিন্টিং নামের ওই প্রতিষ্ঠান জানায়, বইটির পৃষ্ঠাসংখ্যা ২২ এবং পৃষ্ঠার মাপ দশমিক ৭৫ মিলিমিটার। এর নামকরণ করা হয়েছে শিখি নো কুসাবানা বা বিভিন্ন মৌসুমি ফুল। এতে বিভিন্ন মৌসুমি ফুলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বইয়ের অক্ষরগুলোর মাপ দশমিক ০১ মিলিমিটার, যা খালি চোখে পড়া সম্ভব নয়। এটা পড়তে হলে আতশি কাচ লাগবে। টোকিওর ত্রোপান প্রিন্টিং মিউজিয়ামে বইটি বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। আতশি কাচসহ বইটি ২০৫ পাউন্ডে বিক্রি করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র বইয়ের স্বীকৃতির জন্য তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। এর আগে ১৯৯৬ সালে শূন্য দশমিক ৯ মিলিমিটারের ৩০ পৃষ্ঠার একটি বই মুদ্রণ করা হয় সাইবেরিয়ায়। দ্য টেলিগ্রাফ।