সবচেয়ে দূরের গ্যালাক্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সন্ধান মিলেছে সবচেয়ে দূরের ছায়াপথটি। এক হাজার ৩২০ কোটি আলোকবর্ষ দূরে এই নতুন ছায়াপথের অবস্থান। নাসার বিজ্ঞানীরা এটিকেই সবচেয়ে দূরের গ্যালাক্সি বলে নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের জন হপকিংস ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক উই জেন বলেন, ‘আমাদের খুঁজে পাওয়া সবচেয়ে দূরের গ্যালাক্সি এটি।’ নাসার বিজ্ঞানীরা জানান, এই নতুন গ্যালাক্সিটি অনেক ছোট ও ঘনবিন্যস্ত। টাইমস অব ইন্ডিয়া।