সবচেয়ে নির্ভুল ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়ি তৈরির দাবি করছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। ঘড়িটি স্পন্দন বা টিকটিক করার সময়-ব্যবধান অত্যন্ত সূক্ষ্ম, যা কি না অন্য যেকোনো ঘড়ির চেয়ে ১০ গুণ ভালো। ইটারবিয়াম নামের পদার্থ থেকে নির্মিত ঘড়িটি নৌচালন, চৌম্বকক্ষেত্র এবং তাপমাত্রা নির্ণয়-সংক্রান্ত কাজ ছাড়াও প্রযুক্তিবিষয়ক নানা কাজে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট গবেষক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির পদার্থবিদ অ্যান্ড্রু লুডলো বলেন, নির্দিষ্ট সময় নির্ণয়ের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ঘড়িটি প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সময়ের পরিমাপ ঠিক রাখার জন্য যান্ত্রিক ঘড়ি পেন্ডুলামের দোলন ব্যবহার করলেও পারমাণবিক ঘড়ি সে ক্ষেত্রে তড়িৎ চৌম্বকীয় আলোর সংকেত ব্যবহার করে। এএফপি।