সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি
তোমাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। আরও কিছু প্রশ্নের উত্তর ছাপা হবে আগামী সংখ্যায় বর্তমানে দেখা যাচ্ছে, ছেলেদের পাশাপাশি স্কুল-কলেজে পড়ুয়া মেয়েরাও মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছে। স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের কি মোবাইল ফোন ব্যবহার করা উচিত? বিশেষ করে মেয়েদের দিকটা আপনি কীভাবে দেখেন?কবিমির্জাপুর ডিগ্রি কলেজ, টাঙ্গাইল।মেয়েদের ব্যাপারটা আলাদাভাবে আসছে কেন? যে কাজ ছেলেরা করতে পারবে, সেই কাজ মেয়েরা করতে পারবে না কেন? একজন কলামিস্ট ও একজন লেখকের মধ্যে পার্থক্য কী? একজন কলামিস্ট হওয়ার মৌলিক গুণগুলো কী?মিজানুর রহমান মিজানগণেশপুর, রংপুর।কলামিস্ট হচ্ছেন ‘সবজান্তা’ ‘ছিদ্রাণ্বেষী’ ‘নিন্দুক’ ও ‘সমালোচক’। তাঁরা ‘সবকিছু’ জানেন এবং সবকিছুর সমালোচনা করেন। তাঁরা ভালো কিছু দেখেন না, কারও প্রশংসা করেন না। আমার ধারণা, তাঁদের জীবনে কোনো আনন্দ নেই। কাজেই ছোট বাচ্চাদের জন্য মজার মজার বই লেখো। সেটা অনেক আনন্দের। পড়ার বাইরে যতটুকু সময় পাই, আপনার বই পড়েই কাটিয়ে দিই। আপনার কাছে আমার দুটি প্রশ্ন: ১. ছোটবেলায় আপনার জীবনের লক্ষ্য কী ছিল? ২. বাংলাদেশের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে?আফরা আনানসাগরপাড়া, ঘোড়ামারা, রাজশাহী।আমি বাচ্চাকাচ্চাদের জন্য লিখি। তাই যদি শুধু আমার বই পড়ো, তাহলে তুমিও সারা জীবন বাচ্চাকাচ্চা থেকে যাবে; বড় হবে না। ছেলেবেলায় আমার জীবনের অনেক রকম লক্ষ্য ছিল; জলদস্যু থেকে মহাকাশচারী—কিছুই বাকি ছিল না। বাংলাদেশের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বৃষ্টি। টিপটিপ বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, উথাল-পাথাল বৃষ্টি—কী চমত্কার! আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি একজন ভালো ব্যবসায়ী হতে চাই এবং ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চাই। অনেক চেষ্টা করেও আমি সফল হতে পারছি না। কীভাবে আমি সফল হব?জ্যোতিসাভার, ঢাকা।তুমি ফার্মেসির দ্বিতীয় বর্ষে পড়েই বলছো ‘সফল হতে পারছি না’! লেখাপড়া শেষ করে নাও, তারপর দেখা যাক। লেখাপড়া করতে করতে তুমি কিসের ব্যবসা করবে?