সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এযাবৎকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোয়েসারের সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। কোয়েসার হলো মহাকাশে বহু দূরে বিপুল বেগে অপসরণরত বস্তু, যা থেকে বেতার তরঙ্গ এবং অন্যান্য শক্তি নির্গত হয়। আর এই কোয়েসারের শক্তির উৎস হলো ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। তাই বিজ্ঞানীরা বলছেন, এটিই এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। গবেষক দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের নাহুম আর্ভ। আগে আবিষ্কৃত কোয়েসারের চেয়ে এটি পাঁচ গুণ বেশি শক্তিশালী। পর্যবেক্ষণটি করা হয় পৃথিবী থেকে প্রায় এক হাজার আলোকবর্ষ দূরে। গবেষকেরা দেখতে পান, কোয়েসারের শক্তির উৎস সূর্যের চেয়ে ৪০০ গুণ বড় এবং প্রতি সেকেন্ডে আট হাজার কিলোমিটার বেগে চলছে। কৃষ্ণগহ্বর কোনো বস্তু টেনে নেওয়ার জন্য এবং বস্তু তীব্র বেগে ছুড়ে ফেলার জন্য পরিচিত। এই কোয়েসার কৃষ্ণগহ্বরে কোনো বস্তু কত বেগে ছুড়ে দেওয়া হয়েছে, তার ওপর নির্ভর করে এই শক্তির পরিমাপ করা হয়। গবেষকেরা দেখতে পান, এর শক্তি মিল্কিওয়ের শক্তির প্রায় শতগুণ। গবেষকেরা বলছেন, এই পর্যবেক্ষণে জ্যোতির্বিজ্ঞানের অনেক অমীমাংসিত এবং বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ইউরেকাঅ্যালার্ট।