সবচেয়ে শক্তিশালী রকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেট মহাকাশে যাত্রা শুরু করবে এ বছরের শেষ নাগাদ। চাঁদে অভিযানের পর এটিই সবচেয়ে শক্তিশালী রকেট। ১. ইঞ্জিন ক্লাস্টার: নয়টি বুস্টার ইঞ্জিনের গুচ্ছ। ৩৮ লাখ ফুট-পাউন্ড বলে ধাক্কা দিতে পারে, যা ৩১ লাখ পাউন্ড ওজনের রকেটকে উত্তোলনের জন্য যথেষ্ট।২. প্রথম পর্যায়: উৎক্ষেপণকালে সব রকেট একসঙ্গে সচল হয়। ৩. মধ্যম প্রকোষ্ঠ: এক লাখ পাউন্ড ওজন বহন করতে পারবে। এটি জ্বালানিপূর্ণ হয়ে পাশের দুটি প্রকোষ্ঠ থেকে আলাদা হবে।৪. জ্বালানির ট্যাংক: প্রতিটি প্রকোষ্ঠের শীর্ষে থাকবে তরল অক্সিজেনের ট্যাংক। ট্যাংকের নিচের অংশে থাকবে রকেটে ব্যবহার্য কেরোসিন।৫. দ্বিতীয় পর্যায়: বিশেষায়িত মার্লিন ওয়ান ডি ইঞ্জিন মহাশূন্যে কার্যকর হবে।৬. উৎক্ষেপণ: এক লাখ ১৭ হাজার পাউন্ড ওজনের ৪৫ ফুট লম্বা এবং ১৭ ফুট চওড়া যেকোনো মহাকাশযান পরিবহন করতে পারবে।৭. মার্লিন ওয়ান ডি ইঞ্জিন: প্রতিটি ইঞ্জিন সমুদ্রপৃষ্ঠের ওপরে এক লাখ ৪৭ হাজার ফুট-পাউন্ড ওজনের ধাক্কা তৈরি করতে পারবে।দৈর্ঘ্য: ২২৭ ফুট।প্রস্থ: ৩৮ ফুট।ভর: ৩১ লাখ পাউন্ড।প্রতিবার উড্ডয়নে ব্যয়: ৮ কোটি থেকে সাড়ে ১২ কোটি মার্কিন ডলার।উদ্দেশ্য: ভারী স্যাটেলাইট পরিবহন।