সবচেয়ে হালকা বস্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন পদার্থের নাম কার্বন অ্যারোজেল। একটি ফুলের পাপড়ি বা পুংকেশরের ওপরই এটি রাখা যায় অনায়াসে। চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি কার্বনযুক্ত বস্তুটির শোষণ ক্ষমতা অনেক। অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেলের ভেজাল শোধনের কাজে ভবিষ্যতে কার্বন অ্যারোজেল ব্যবহারে সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রতি গ্রাম পরিমাণ যৌগ প্রতি সেকেন্ডে ৬৯ গ্রাম তেল শোধন করতে পারবে। যৌগটির ঘনত্ব প্রতি ঘনসেন্টিমিটারে শূন্য দশমিক ১৬ মিলিগ্রাম। এত দিন পর্যন্ত সবেচেয়ে হালকা বস্তুর ঘনত্ব ছিল প্রতি ঘনসেন্টিমিটারে শূন্য দশমিক নয় মিলিগ্রাম। পপুলার সায়েন্স।