সবজান্তা সমীপেষু
হ্যালো... এটা কি রং নাম্বার?মো. হাসাননতুন উপশহর, যশোরএটাই রং নাম্বার! আপনার জন্য কী করতে পারি, বলুন?নেতা আর স্টোভের মধ্যে মিল কী?সুবীর কুমার চাকীব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজযত তেল দিবেন ততই উজ্জ্বল হয়ে জ্বলবে।এ দেশে রাজনীতির ভবিষ্যৎ কী?রুম্মানমাস্টারপাড়া, নাচোল, চাঁপাইনবাবগঞ্জঅতীতের মতোই!মাছ চোখ খোলা রেখে ঘুমায় কেন?মরিয়ম আক্তারপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়যাতে বড় মাছটা ছোট মাছটাকে ঘুমের মধ্যেই খেয়ে ফেলতে না পারে।এ দেশে এত দুর্নীতি, তবু দুর্নীতির জন্য আলাদা কোনো মন্ত্রণালয় নেই কেন?আ. লতিফচরমছলন্দ, গফরগাঁও, ময়মনসিংহএমনিতেই এত সাফল্য, আবার মন্ত্রণালয়!!হায়! আরেকটা বছর চলেই গেল?শহীদুল ইসলাম আকবর পাড়া, লোহাগাড়া, চট্টগ্রামশুধু এই হায় হায়টা রেখে গেল!সেরা প্রশ্নকেন এমন হয়?শায়লা ইয়াসমিনবিবিএ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়. পটুয়াখালীযাতে আর কখনো এমন না হয়!অভিনন্দন শায়লাআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।