সবজান্তা সমীপেষু
জীবন কেন ফুলশয্যা নয়?
রিফাত হোসেন
সদর, বগুড়া
কারণ, ফুলশয্যা বড়জোর দুদিন টাটকা থাকে, তারপর পচে যায়।
ব্রাজিল না আর্জেন্টিনা?
আবুল ফজল
মগবাজার, ঢাকা
বাংলাদেশ।
গাছে সারা বছর ফল ধরে না কেন?
মোশাহিদুল ইসলাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
এত বেশি কেমিক্যালের জোগান দেওয়া অসম্ভব বলে।
চাঁদ সূর্যের আলোয় আলোকিত, তার পরও কেন মানুষ চাঁদের আলো বেশি পছন্দ করে।
এস এম আকাশ
সদর, নওগাঁ
রাতের অন্ধকারে আলো দেয় বলে।
বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপ জিতবে?
জায়েদ হাসান
নিউমুরিং বন্দর, চট্টগ্রাম
যেদিন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ অন্য আরেকটি দলের বিপক্ষে জিতবে, সেদিন।
বিয়ের পর অনেকে মুঠোফোন নম্বর পরিবর্তন করে, কিন্তু কেন?
মোরশেদ আরা বেগম
পাহাড়তলী, চট্টগ্রাম
পুরোনো ‘ঋণদাতাদের’ কাছ থেকে বাঁচতে।
আমার ভালোবাসা শুধু তোমার জন্য—এ কথায় কতটুকু ফরমালিন আছে?
সেলিম মিয়া
কাপাসিয়া, গাজীপুর
ভালোবাসা টিকে গেলে শতভাগ।
সেরা প্রশ্ন
সবজান্তা সমীপেষুতে কীভাবে ‘সেরা প্রশ্ন’ বাছাই করা হয়?
জাকিয়া তনু
কুষ্টিয়া
এবার যেভাবে হলো!
অভিনন্দন তনু, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।