সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়েরা ট্রফিতে চুমু খায় কেন?
মাহ্ফুজ, রৌমারী, কুড়িগ্রাম
চা বা কফি খাওয়া যায় না বলে চুমুই খায়।


কোন কাজের জন্য লাইসেন্স লাগে না?
চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি
লাইসেন্স শব্দটা উচ্চারণ করতে।

বিশ্বকাপ ট্রফিটি কবে ১৪ আনাই মিছে হবে?
শাকিল হোসেন, রাজশাহী কলেজ, রাজশাহী
যেদিন ট্রফিটির স্বর্ণটুকুর ডেট এক্সপায়ার হবে, সেদিন।

ফুটবল আসলে কত ফুট?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
বলটা যত ফুট, ঠিক ততটাই।


কীভাবে ও কখন সবজান্তা হওয়া যায়?
পুষ্পিতা জোয়ারদার, হলিক্রস স্কুল, ঢাকা
যখন কেউ অবাক হয়ে জিজ্ঞেস করে, ‘কি, তুমি সব জানতা? আগে বলো নাই কেন?’

এবারের বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে?
বিজয় কৃষ্ণ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা
বলা যাবে না। বললে সবাই সবজান্তার বদলে ‘পল দ্য অক্টোপাস’ নামে ডাকবে।

সবজান্তা সাহেব কী জানেন না?
রুবেল, মহেশপুর, ঝিনাইদহ
তাঁর নিজের জ্ঞানের পরিমাণ যে কত, সেটাই জানেন না।

সেরা প্রশ্ন
ফুটবল খেলার সময় সবাই একটা বলের পেছনে দৌড়ায় কেন?
আফরা আনান, আম্বরখানা, সিলেট
একটা বলই দুই দলের সঙ্গে ছিনিমিনি খেলে তো, তাই।

অভিনন্দন আনান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।