সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলো শব্দ দুটির সন্ধিযোগ করে রসালো লেখা যেত, কিন্তু রস+আলো লেখা হয় কেন?
মুফাস্সির হক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ
 আপনার মতো কোমলমতি শিক্ষার্থীরা যেন ভালো করে সন্ধিবিচ্ছেদ শিখতে পারে।

কোন জিনিস স্থান দখল করে না?
জুবায়ের ইসলাম, ধনিওয়ালাপাড়া, চট্টগ্রাম
 গুল ও পট্টি একসঙ্গে হলে কোনো স্থান দখল করে না।

আমরা তো ভাতে–মাছে বাঙালি ছিলাম, এখন কিসে?
শিহাবুল হাসান
বেড়া, পাবনা
 ফরমালিন–ফলে।

ফুটবলে হলুদ ও লাল কার্ড থাকলেও সবুজ কার্ড নেই কেন?
ফাহাভ ও তানি, লালবাগ, ঢাকা
 ফুটবল মাঠটাই তো একটা সবুজ কার্ড!

বাংলাদেশের সবচেয়ে বড় স্বর্ণখনির নাম কী?
মাহফুজুর রহমান, বাগমারা, রাজশাহী
 হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ইস্ত্রি ও স্ত্রী—দুটোই যদি গরম হয় তাহলে কী হবে?
আশরাফুল ইসলাম, সরকারি বাঙলা কলেজ, ঢাকা
 কাপড় ও কপাল পুড়বে।

সেরা প্রশ্ন
প্রত্যেক ‘দলীয়’ ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে—এটা কিসের সূত্র?
তৌফিক আহমেদ, পীরগঞ্জ, রংপুর
 স্যার ইউজ্যাক পলিনিউটনিক্সের ‘বাংলাদেশ’ সূত্র

অভিনন্দন তৌফিক, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।