সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বস্তু ছেড়ে দিলে সেটির পতন রোধে কী করা প্রয়োজন?
সৈয়দ মাসুক আহমেদ, মুরাদনগর, কুমিল্লা
 বস্তুটির পতন রোধ করতে চাইলে ছেড়ে দেওয়ার কী দরকার? ছেড়ে না দিলেই তো হয়!

‘আপনি’ বাঁচলে বাপের নাম কিন্তু আমি বাঁচলে কার নাম?
টুকটুকি, ফরিদপুর
 যে আপনাকে বাঁচাবে তার নাম।

আমি কেন প্রেমে পড়লাম?
লোপা, মেহেরপুর
 ভিটামিনের অভাবে।

কখন স্বপ্ন দেখা উচিত?
রোজিনা আক্তার, বহদ্দারহাট, চট্টগ্রাম
 ভারতীয় চ্যানেলের সিরিয়াল দেখার সময়।

ইউটিউব আছে কিন্তু মাইটিউব নেই কেন?
সালমান মির্জা, শ্যামলী, ঢাকা
 আমার ইউটিউবই তো আপনার ‘মাইটিউব’!

অসহ্য গরম থেকে সহজে মুক্তির উপায় কী?
সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রাম
 মাথা ঠান্ডা রাখা।

সেরা প্রশ্ন
ট্রেনের টিকিট সোনার হরিণের
থেকেও দুর্লভ কেন?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
 ট্রেন তো আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া যায় না, তাই!

অভিনন্দন ঐষীক, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।