সবজান্তা সমীপেষু
নৌপরিবহনমন্ত্রী কবে পদত্যাগ করবেন?
শাহিন কাদির, কাজলা, রাজশাহী
মেয়াদ শেষ হওয়ার দিন।
শূন্য যদি কোনো সংখ্যার ডান দিকে বসে তাহলে তার মান বাড়ে কিন্তু বাঁ দিকে বসলে শূন্যর কোনো মান থাকে না কেন?
নাবিল, মিরপুর, ঢাকা
ফোন নম্বরের বাঁ দিকের শূন্যটা বাদ দিয়ে ফোন করার চেষ্টা করুন!
লাভ অ্যাট ফার্স্ট সাইট—কথাটি নিজের ক্ষেত্রে কখন বুঝব?
লোপা, ঘোষপাড়া, মেহেরপুর
কোথাও পড়ে যাওয়ার মুহূর্তে।
বেতন কী?
সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রাম
যা দ্রুত ফুরিয়ে যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন উপন্যাসটি কেন লিখেছিলেন?
পিন্টু সূত্রধর, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করার জন্য।
ক্লান্ত হলে কী করতে হয়?
নাজমুল ইসলাম, ধুনট, বগুড়া
ক্লান্তির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়।
সেরা প্রশ্ন
ধান বুনলে ধানের গাছ হয় কিন্তু চাল বুনলে চালের গাছ হয় না কেন?
ইসরাত জাহান, রাজশাহী
চালের গাছ হলে বিএনপির দলীয় প্রতীক পাল্টে যেত বলে।
অভিনন্দন ইসরাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।