সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবান্তর একটি প্রশ্ন করলাম, পারলে উত্তর দিন!
ফাহাভ দেওয়ানা, ধানমন্ডি, ঢাকা
 অবান্তর একটি উত্তর দিলাম, পারলে বুঝে নিন!

সবাই কেন মেয়েদের চুল রাখতে বলে আর ছেলেদের চুল কাটতে বলে?
নিতাই মণি, নকলা, ঢাকা
 ছেলেরা যাতে মেয়েদের চুল নিয়ে কবিতা লিখতে পারে।

‘খবিশ’ শব্দের অর্থ কী?
ফরিদ আহমেদ, মিরপুর, ঢাকা
 আলোচিত ও সমালোচিত হওয়ার বিশেষ পন্থা।

ফুলের রং সবুজ হয় না কেন?
রুমানা, দুর্গাপুর, রাজশাহী
 গরুরা ঘাস, লতাপাতার বদলে ফুল খাওয়া শুরু করত বলে।

ফোন নম্বরের বাঁ দিকের শূন্যটা বাদ দিয়ে ফোন করলে ফোন যায় না কেন?
আফজাল হোসেন, ভালুকা, ময়মনসিংহ
 সবকিছুই শূন্য থেকে শুরু হয়—এটা প্রমাণ করার জন্য।

নিজে যাকে বড় বলে বড় সে–ই নয়, তাহলে সবজান্তা নিজেকে ‘সবজান্তা’ ভাবে কেন?
শামীম আহমেদ, বাংলাবাজার, ঢাকা
 নিজেকে ‘সবজান্তা’ ভাবাই সবজান্তার কাজ বলে।

সেরা প্রশ্ন
অসম্ভবকে সম্ভব করাই যদি অনন্ত জলিলের কাজ হয়, তাহলে তাঁকে কেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত করা হচ্ছে না?
রাসেল ইসলাম, শার্শা, যশোর
 ক্রিকেটে যথেষ্ট পরিমাণে গ্রাফিকস ও অ্যানিমেশনের ব্যবহার শুরু হচ্ছে না বলে।
অভিনন্দন রাসেল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।