সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অমানুষকে কীভাবে মানুষ করা যায়?
বিজয় কৃষ্ণ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা
আমাদের শিক্ষকরা যেভাবে করেন।

ইংরেজিতে নাউন আর প্রোনাউনের মধ্যে পার্থক্য কী?
নাবিল, মিরপুর, ঢাকা
স্পষ্ট পার্থক্য আছে। একটা ‘না’ দিয়ে শুরু, অন্যটা ‘প্রোনা’।

ভাবনা এবং কল্পনার মধ্যে পার্থক্য কী?
টুকটুকি, ফরিদপুর
ভাবনা অমুক সাহেবের মেয়ে, কল্পনা তমুক সাহেবের মেয়ে।

সেরা হওয়া এত মজা কেন?
সাদিকুর রহমান, হোসেনপুর, কিশোরগঞ্জ
কম মজা হলে তো আর সেটা সেরা হতো না, তাই না?

সবজান্তা ভাইয়া কি কারও ইচ্ছা পূরণ করতে পারেন?
সজীব, সাটুরিয়া, মানিকগঞ্জ
অবশ্যই। আপনি শুধু দৈত্যওয়ালা একটা চেরাগের ব্যবস্থা করুন।

হিন্দি সিরিয়াল দেখা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া আর মাছ ধরার মধ্যে মিল কোথায়?
কাঞ্চন পাল, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
এই তিন জায়গায় ওয়েট করতে করতে আপনি নিজের ওয়েটটাই হয়তো হারিয়ে ফেলতে পারেন।

সেরা প্রশ্ন
কথায় আছে—ধরি মাছ না ছুঁই পানি। পানি না ছুঁয়ে কীভাবে মাছ ধরা যায়?
জয়নাল আবেদীন, যাত্রাবাড়ি, ঢাকা
পদ্মা সেতু নির্মাণ না করেই যেভাবে টাকা আয় করা যায়।

অভিনন্দন জয়নাল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।