সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসি আর কান্নার মধ্যে মিল কোথায়?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
 টাইমিং ঠিক না হলে, দুটোর জন্যই আপনি চড় খেতে পারেন।

প্রেম ও রাজনীতির মধ্যে মিল কী?
কনক পাল, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
 দুটিতেই কেউ কাউকে ছাড় দেয় না।

কুকুরের লেজ সোজা হয় না কেন?
রাকিবুল ইসলাম, দুর্গাপুর, রাজশাহী
 বাংলা ভাষার একটি প্রবাদ কমে যেত বলে।

একটা আস্ত ডিম মেঝেতে ছুড়ে মারলাম, তবু মেঝেটা ভাঙল না! কিন্তু কেন?
আশরাফ, নকলা, শেরপুর
 ডিমটা ঘোড়ার, তাই ভাঙল না।

টসে জিতে মুশফিকুর রহিম ফিল্ডিং নেন কেন?
জাফির ইকরাম, উত্তরা, ঢাকা
 বিয়ের পরে তো আর ‘ফিল্ডিং মারতে’ পারবেন না!

ভালো কূটনীতিবিদ হওয়ার উপায় কী?
ধ্রুবজ্যোতি মহোত্তম, পল্লবী, ঢাকা
 জি বাংলার সিরিয়াল দেখা।

সেরা প্রশ্ন
বিএনপি ও বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে মিল কোথায়?
শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
 দুটি দলই বলছে—পরাজয় থেকে শিক্ষা নিয়ে ‘পরের ম্যাচেই’ আমরা ভালো করব।

অভিনন্দন শামীম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।