সবজান্তা সমীপেষু
আমাদের দেশে সবচেয়ে সহজ ও কঠিন কাজ কোনটি?
সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রাম
ট্রাফিক আইন মেনে চলা।
শিশুশ্রম যদি বেআইনি হয়, তাহলে শিক্ষকেরা কেন হোমওয়ার্ক দেন?
সুদীপ্তা, চিড়াকান্দি, হবিগঞ্জ
স্কুলওয়ার্ক ঠিকমতো করা হয় না বলে হোমওয়ার্ক দেন।
কর্মশালা আছে, কিন্তু কর্মশালী নেই কেন?
সবুজ সরকার, রাজশাহী কলেজ, রাজশাহী
প্রভাবশালী আছেন, কিন্তু প্রভাবশালা নেই যে, তাই।
সিরিয়াস বিষয় মানে কী?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
সিরিয়াস বিষয় মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট।
দেয়ালের কান আছে, মুখ নেই কেন?
চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি
পেরেক মারলে যেন চিৎকার করতে না পারে।
মৌচাকে মৌমাছিরা একসঙ্গে থাকে কেন?
সুজয় দাস, যশোর জিলা স্কুল, যশোর
একসঙ্গে না থাকলে কার সঙ্গে থাকবে? ওরা তো হাতি-ঘোড়ার সঙ্গে থাকতে পারে না।
সেরা প্রশ্ন
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে মিল কোথায়?
মোহাম্মদ রহমান, মগবাজার, ঢাকা
দুই দলের নেতারাই বিপদে পড়লে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
অভিনন্দন রহমান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।