সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বাসা গড়তে লাগে ইট, সিমেন্ট, বালি। অন্যদিকে ভালোবাসা গড়তে কী লাগে?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ

রিলেশনশিপ স্ট্যাটাস।

পাটিগণিত আছে কিন্তু বিছানাগণিত নেই কেন?
হাসান, খান মার্কেট, বগুড়া

পাটিতে বসে বসে গণিত করা যায়। বিছানাগণিত থাকলে তো ঘুমিয়ে পড়বেন।

দুঃসংবাদ শুনলে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে কেন?
লোপা, ঘোষপাড়া, মেহেরপুর

ভেঙ্গে না পরে ‘আস্ত আকাশ’ পরলে যদি মাথা ফেটে যেত বলে।

জোর যার ক্ষমতা তার। এরপর কী বলুন তো?
মোকাদ্দেস হোসাইন, সিরাজগঞ্জ

ক্ষমতা যার, সংসদীয় আসন তার।

রাজনীতি এখন তিতা লাগে কেন?
ঝন্টু চন্দ্র শীল, মোহনগঞ্জ, নেত্রকোনা

আমরা বোধহয় একটু বেশিই চিপড়ে ফেলেছি!

প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিন্তু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না কেন?
হুমা, দিনাজপুর

দোষী ব্যক্তিদের চেহারা যদি ফাঁস হয়ে যায়, সেই ভয়ে!


সেরা প্রশ্ন

বলুন তো, পরীক্ষার প্রশ্ন কে ফাঁস করে?
মোফাসসির হক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ

কোনো একটি বিশেষ চক্র।

অভিনন্দন মোফাসসির, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।