সবজান্তা সমীপেষু
শিশুকাল ও বাল্যকালের মধ্যে পার্থক্য কী?
এম. এস. লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
শিশুকালে যার–তার কোলে ওঠা যায়, বাল্যকালে যায় না।
বিএনপি কেন ঈদের পরেই ‘কঠোর আন্দোলন’ দিতে চায়?
আব্দুর রউফ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
ঈদে প্রচুর খাওয়াদাওয়ার পর ওজন বেড়ে যায়, সেই ওজন কমাতে।
নরসুন্দর আছে, নারীসুন্দর নেই কেন?
অলি ও তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
নারীমাত্রই সুন্দর, তাই!
টেস্ট ম্যাচে ক্রিকেটাররা সাদা পোশাক পরে কেন?
মিফার আহমেদ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
টানা পাঁচ দিন খেলতে খেলতে চোখে যাতে কেউ অন্ধকার না দেখে।
পৃথিবীর সব মানুষের চেহারা এক হলে কেমন হতো?
রাশেদুল, পার্বতীপুর, দিনাজপুর
এক ছবিতেই সবার পাসপোর্ট হয়ে যেত।
সেরা প্রশ্ন
আবহাওয়ার পূর্বাভাস আছে, পশ্চিমাভাস নেই কেন?
শহীদুল ইসলাম, ধামরাই, ঢাকা
যে কারণে এ প্রশ্নের উত্তর আছে দক্ষিণ নেই!
অভিনন্দন শহীদুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।