সবজান্তা সমীপেষু
সবাই সবজান্তা সমীপেষু হলে কী হতো?
আহাদুর রহমান, রাজশাহী
পৃথিবীর নাম হতো রস+আলো।
ব্যাটসম্যানের হাতে ব্যাট থাকে, বোলারের হাতে থাকে বল কিন্তু আম্পায়ারের হাতে আম থাকে না কেন?
সাদিয়া আফরিন, হাউজিং এস্টেট, কুষ্টিয়া
বোলাররা আম্পায়ারের কাছে আউট না চেয়ে আম চাইত বলে।
মন চায় তাকে ভুলে থাকি, কিন্তু পারি না! কেন পারি না?
মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
আপনার স্মরণশক্তি অনেক ভালো বলে।
আজকের শিশুরা যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, তাহলে আজকের তরুণ বা বৃদ্ধরা কী?
তানজিনা খানম, বাগানবাড়ী, কুমিল্লা
শিশুর বাবা এবং দাদা।
বয়স কোনো বাধা নয়, তাহলে বাল্যবিবাহে বাধা কেন?
তাসনীম ফাতেমা, টমছম ব্রিজ, কুমিল্লা
বৃদ্ধ বয়সে বিয়ে করার অভিজ্ঞতা পাওয়া যাবে
না বলে।
তিমি মাছ পৃথিবী চালালে আমাদের কী হতো?
অপসরী আবেদীন, কুড়িল বিশ্বরোড, ঢাকা
মাছের বাজারে আমরা বিক্রি হতাম।
সেরা প্রশ্ন
চিরকুমার সমিতি আছে কিন্তু চির–বিবাহিত সমিতি নেই কেন?
ইমদাদুল হক, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর
অবশ্যই আছে, সেটার নাম হলো সংসার।
অভিনন্দন ইমদাদুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।