সবজান্তা সমীপেষু
পাগল আর ছাগলের মধ্যে পার্থক্য কী?মো. সুজাউদ্দিনবিবির হাট, ফটিকছড়ি, চট্টগ্রামকথা ও খাদ্যাভ্যাসে দুজন দুটোতে এক্সপার্ট।ঘোড়া কি সত্যি সত্যি ডিম পাড়ে?মো. রাজুবাউরিয়া, নাজিরহাট, সন্দ্বীপ, চট্টগ্রামনা! তবে কেউ কেউ মিথ্যা ডিম পেড়ে ঘোড়ার নামে চালিয়ে দিচ্ছে।ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না কেন?মো. রুবেল আহমেদকুলাউড়া, মৌলভীবাজারনিজের ব্যাচেলর লাইফের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে।ট্রাকের গায়ে ‘সাধারণ পরিবহন’ লেখা থাকে কেন? মো. সমারম আলীআব্দুলপুর, লালপুর, নাটোরএটা একধরনের আইওয়াশ।ঘুষ-দুর্নীতি ছাড়াই একটি কাজ হয়, সেটি কী?মাকসুদুল হাসানপশ্চিম চন্দ্রগ্রাম, ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জঘুষ ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতিআগে ছিল, ‘তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই’, আর এখন?করুণাময় চক্রবর্তীজজ কোর্ট, হবিগঞ্জতোরা শুধু বলিস ভাই, জগতে সোনার হরিণ বলে কিছু নাই।সেরা প্রশ্নলাভের গুড় পিঁপড়ায় খায় কেন?মাকসুদুল হাসানভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জকতটুকু মিষ্টি সেটা টেস্ট করে।প্রধান দুটি দলের দিকে তাকালেই বুঝবেন।অভিনন্দন মাকসুদুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।