সবজান্তা সমীপেষু
পৃথিবী লম্বা না হয়ে গোল হলো কেন?
বিজয় কৃষ্ণ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা
যাতে সবাই পৃথিবীটা নিয়ে
খেলতে পারে।
ফেসবুক আর টেক্সটবুকের মধ্যে পার্থক্য কী?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
টেক্সটবুক উল্টে শেষ পাতায় যাওয়া যায়, কিন্তু ফেসবুকের শেষ বলে কিছু নেই।
হাতঘড়ি আবিষ্কারের মূল উদ্দেশ্য কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
যাতে সবার হাতেই সময় থাকে।
কান টানলে মাথা আসে কেন?
জায়েদ হাসান, নাবিক কলোনি, চট্টগ্রাম
কান টানলে মাথা আসবে কেন? আরেকবার টেনে দেখুন, যার কান টানছেন তিনি নিজেই চলে আসবেন।
চিরুনি অভিযান আছে, কিন্তু আয়না অভিযান নেই কেন?
অলি ও তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
আয়নার কাঁচে যদি হাত কেটে যায়,
সেই ভয়ে।
কারচুপি কোথায় থাকে?
এম এ রাজ্জাক, মহেশপুর, ঝিনাইদহ
জামাকাপড়ে।
সেরা প্রশ্ন
ঠেলাগাড়ি ও বিমানের মধ্যে তফাত কী?
সজীব, ফরিদগঞ্জ, চাঁদপুর
বিমানের বিভিন্ন রকম নাম হয়, কিন্তু ঠেলার নাম বাবাজি।
অভিনন্দন সজীব, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন
রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।