সবজান্তা সমীপেষু
শ্যাম্পু বিভিন্ন রঙের হলেও তার ফেনা সব সময় সাদা হয় কেন?
ফাহাভ, ঢাকা কলেজ
সমস্যাটা শ্যাম্পুতে নয়, আপনার মাথায়!
অপহরণ ও গুমের মধ্যে পার্থক্য কী?
জায়েদ হাসান, চট্টগ্রাম
অপহরণ হলে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু গুম হলে আর খুঁজে পাওয়া যায় না। সুপারহিট কোনো বই লেখার উপায় কী?
ধ্রুবজ্যোতি মহোত্তম, পল্লবী, ঢাকা
বইয়ের নামই রেখে দিন ‘সুপারহিট’
ক্ষমতার সংজ্ঞা কী?
মাহফুজ, রৌমারী, কুড়িগ্রাম
ইহা হইতেছে সেই ব্যাপার, যাহা অপব্যবহারের চাইতে ব্যবহার করা কঠিন!
পরীক্ষায় সহজে এ প্লাস পাওয়ার উপায় কী?
আবু সাঈদ, নরসিংদী
ফাঁস হওয়া প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়া!
রাজনীতি ও অর্থনীতির মিল কোথায়?
মো. রোকনুজ্জামান, ময়মনসিংহ
গরমিলের সময় কোনোটারই নীতি ঠিক থাকে না।
সেরা প্রশ্ন
জিজ্ঞেস করা এবং প্রশ্ন করার মধ্যে পার্থক্য কী?
চয়নিকা, কাঁঠালতলী, রাঙামাটি
জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন করলে সেটা ফাঁস হয়ে যেতে পারে!
অভিনন্দন চয়নিকা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।