সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের পাঁচ আঙুল সমান হয় না কেন?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
 যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোনটা দিয়ে কচু দেখাতে হবে।

অলস ও বেকারের মধ্যে পার্থক্য কী?
মো. বাবুল, নগরবাড়ী ঘাট, পাবনা
 অলস মাত্রই বেকার, কিন্তু সকল বেকার অলস নয়।

ঘড়ির কঁাটা ঘোরে কেন?
খাইরুল ইসলাম, মিরপুর, ঢাকা
 সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত থাকে, তাই।

নীতি আর দুর্নীতির মধ্যে পার্থক্য কী?
রোজিনা আক্তার, বহদ্দারহাট, চট্টগ্রাম
 নীতি মেনে নীতিবান হওয়া যায়, দুর্নীতি মেনে ‘দুর্নীতিবান’ হওয়া যায় না।

অর্থবছর আছে, অনর্থবছর নেই কেন?
মানসী, চিড়াকান্দি, হবিগঞ্জ
 কারণ আমাদের অর্থমন্ত্রী আছেন, অনর্থমন্ত্রী নেই।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মিল কোথায়?
তামজিদ তাহমিদ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী
 শুধু মিল কেন! দুদলের নেতা–কর্মীদের প্রচুর মিল-কারখানা আছে এ দেশে।

সেরা প্রশ্ন
কুকুরের লেজ সোজা করার উপায় কী?
মিনহাজুল হক, দক্ষিণ বড়কুঠি, রাজশাহী
 কুকুরের সঙ্গে লেজটাকেও পোষ মানাতে হবে।

অভিনন্দন মিনহাজুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।