সবজান্তা সমীপেষু
যদি ‘ফেইলর ইস দ্য পিলার অব সাকসেস’ হয় তাহলে ব্যর্থতার ওপর লেখা একটি বই বিক্রি না হলে সেটাকে কি সফল বলা যাবে?
তাসনীম ফাতেমা
টমছম ব্রিজ, কুমিল্লা
যাবে, তবে সাফল্যের সেই পিলার ধরে নাড়াচাড়া করলে সব ব্যর্থতায় পর্যবসিত হবে!
তাড়াতাড়ি কোটিপতি হওয়ার উপায় কী?
তোমেল সরকার
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
দ্রুত ১০০ লাখ টাকার মালিক হন।
আমি ওর সঙ্গে এমন করি কেন?
নওশীন আক্তার
বাংলামটর, ঢাকা
সে আপনার ‘ও’ হয় বলে।
আইনস্টাইনের জন্ম না হলে কী হতো?
সাইফ আহমেদ
উত্তর যাত্রাবাড়ি, ঢাকা
E=mc2–এর বদলে হয়তো E=Eagle হতো।
আমার এক বন্ধু প্রেমে পড়েছে, আমি এখন কী করতে পারি?
সাগর হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আফসোস করুন।
শীতকালে পানিতে মাছদের ঠান্ডা লাগে না?
শামীম হোসেন
ফরিদগঞ্জ, চাঁদপুর
লাগে না। কারণ, সে সময় মাছেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে, ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
সেরা প্রশ্ন
গুগলে এমন কী খুঁজলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখাবে?
আরাফাত হোসেন, ধানমন্ডি, ঢাকা
বাংলাদেশের কোনো দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন।
অভিনন্দন আরাফাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।