সবজান্তা সমীপেষু
বর্তমান সংসদে জাতীয় পার্টির অবস্থান কোন দলে?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
বর্তমান সংসদে জাতীয় পার্টির অবস্থান কোন্দলে!
অসম্ভবকে সম্ভব করাই...?
সুবীর চাকী, পুঠিয়া, রাজশাহী
সাধারণ মানুষের কাজ।
সেরা দুর্নীতিবাজ হওয়ার উপায় কী?
আবুল কাশেম, ঢাকা কলেজ, ঢাকা
বর্তমান সেরা দুর্নীতিবাজকে হারাতে হবে।
পুরোনো ইঞ্জিন দিয়ে নতুন বগি চলে কীভাবে?
আবদুর রহমান, জীবনগঞ্জ বাজার, ব্রাহ্মণবাড়িয়া
বগিরা খুব লক্ষ্মী হয়। নতুন–পুরোনো সব ইঞ্জিনের কথাই ওরা শোনে, যেদিকে যেতে বলে যায়।
বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গগুলো কেমন?
ইমরান হাসান, বেড়াদাসপাড়া, পাবনা
বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গগুলো যথেষ্টই প্রাসঙ্গিক।
মলম পার্টি আছে কিন্তু ক্যাপসুল পার্টি নেই কেন?
হাসিবুল হাসান, নবাবগঞ্জ, ঢাকা
কারণ, ক্যাপসুল লিফট আছে, মলম লিফট নেই, তাই...
সেরা প্রশ্ন
মানুষ কথা দেয় কেন বলেন তো?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
উহু! মানুষ এখন আর কথা দেয় না, স্ট্যাটাস দেয়।
অভিনন্দন হাসান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।