সবজান্তা সমীপেষু
তীব্র ঠান্ডায় শরীর কাঁপে কেন?
মাহফুজ, ঢাকা কলেজ, ঢাকা
আতঙ্কে কাঁপে, যদি আরও ঠান্ডা পড়ে, তখন কী হবে!
কাদের দাড়ি–গোঁফ পাকলেও বয়স পাকে না?
রনক আহমেদ, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
যাদের বয়স পেকে গেলেও দাড়ি–গোঁফ পাকেনি, তাদের।
রঙিন টিভি ও সাদা–কালো টিভির মধ্যে মিল কোথায়?
সৌরভ, জামালগঞ্জ, জয়পুরহাট
দুই টিভিতেই জেব্রার রং একই থাকে—সাদা–কালো।
বিটিভিতে ব্রেকিং নিউজ দেয় না কেন?
সুদীপ্ত কুমার নাগ, খুলনা
বিটিভি শান্তিপ্রিয়, কোনো ভাঙাভাঙির মধ্যে নাই।
বাংলাদেশ পৃথিবীর ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ কেন?
সাইফুর রহমান, হবিগঞ্জ, সিলেট
কারণ, বাংলাদেশ পৃথিবীর ১৩তম বা ১৫তম দুর্নীতিগ্রস্ত দেশ নয়।
একসময় যানবাহনের পেছনে লেখা থাকত ‘১০০ গজ দূরে থাকুন’, আর সেদিন দেখলাম একটি ট্রাকে লেখা ‘১০ গজ দূরে থাকুন’, কেন?
তৌহিদুর রহমান, ঢাকা
এই শীতে একটু কাছাকাছি থাকাই ভালো।
সেরা প্রশ্ন
কল ড্রপে কল ফেরত পাওয়া যায়, ইয়ার (বছর) ড্রপ হলে কি ফেরত পাব?
তাসনীম ফাতেমা, টমছম ব্রিজ, কুমিল্লা
ইয়ার বা বছরটা যদি টেনিস বলের সঙ্গে ড্রপ খায় তাহলে ফিরে পেতে পারেন।
অভিনন্দন ফাতেমা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।