সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার সঙ্গে আমার পার্থক্য কী?
শায়লা ইয়াসমিন, বরিশাল
 আমার সঙ্গে আপনার যে পার্থক্য, ঠিক সেটাই।

শীতকালে নারকেল তেল জমে যায় কেন?
তানি ডগলাস, হাজারীবাগ, ঢাকা
 ঠান্ডায় ঘর থেকে বের না হওয়ার ফন্দি।

হাঁটার সময় আমাদের হাত নড়ে কেন?
মিতু, ফরিদগঞ্জ, চাঁদপুর
 পা দুটিকে উৎসাহ দেওয়ার জন্য।

প্রেম না করে ছেঁকা খাওয়া যায় কীভাবে?
মতিউর রহমান, সোনাপুর, নোয়াখালী
 বাসায় বলুন, আপনি প্রেমে পড়েছেন, আজই বিয়ে করতে চান। গরম খুন্তি নিশ্চয়ই রেডি আছে!

ক্যাঙারু কেন লাফিয়ে চলে?
রাওনাক সামিয়া, চুয়াডাঙ্গা
 হেঁটে গেলে পকেটমারের খপ্পরে পড়ত বলে।

সেরা প্রশ্ন
এভাবে আর কত দিন?
এম এস লিটন
বিবিরহাট, চট্টগ্রাম
 যত দিন গণতন্ত্র উদ্ধার ও রক্ষা না হচ্ছে!

অভিনন্দন লিটন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।