সবজান্তা সমীপেষু
আমরা আর কত ভেজাল খাব?
সুজা, বিবিরহাট, চট্টগ্রাম
যত দিন না শুকনো ‘ল’ আসে, তত দিন তো ভেজা ‘ল’ই খেতে হবে মনে হচ্ছে।
আমরা কখন সত্য কথা বলি?
মামুন আল রশিদ, নরসিংদী
যখন ভেতর থেকে বন্ধ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকি।
চাকরির জন্য পরীক্ষা না দিয়ে কবে চাকরি করতে পারব?
লিমন, কারমাইকেল কলেজ, রংপুর
এর জন্য ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে; সেখানে ‘ওয়ার্কিং অ্যাট স্টুডেন্ট’ লিখলেই পারবেন।
নতুন বছরে আমার কী করা উচিত?
জাকির হোসেন, রাজগঞ্জ, যশোর
আপাতত গত বছরটা নিয়ে ভাবুন, এরপর আগামী বছরের জন্য এখন থেকেই তৈরি হয়ে যান।
ছেলেমানুষী আছে কিন্তু মেয়েমানুষী নেই কেন?
মনা, বেগম রোকেয়া কলেজ, রংপুর
ছেলেমানুষী বিষয়টা পাত্তা না দেওয়াই মেয়েমানুষী।
সেরা প্রশ্ন
বর্তমান পরিস্থিতিতে দেশে অস্থিতিশীল অবস্থার সঙ্গে আর কী বাড়ছে বলে আপনি মনে করেন?
সাহিদ সরোয়ার, বিরামপুর, দিনাজপুর
হাসপাতালের বার্ন ইউনিটে রোগীর সংখ্যা।
অভিনন্দন সরোয়ার, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।