সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা জিনিসটা কেমন?মো. রফিকনড়াইলযুদ্ধের মতো, শুরু এবং শেষ (বিয়ে) করা সহজ, মাঝখানের সময়টা শুধু যা একটু কঠিন।ভালোবাসাকে অন্ধ বলা হয় কেন?আবু সায়েমকর্নেলহাট, চট্টগ্রামপ্রথম প্রথম ভালোবাসার মানুষটির দোষত্রুটি দেখেও না দেখার ভান করা হয় তো, তাই।ভালোবাসার মূল্য কত?শাকেরকালাপানিয়া, সন্দ্বীপ, চট্টগ্রামনির্ভর করছে কে কাকে ভালোবাসছে, তার ওপর।ভালোবাসতে বাসতে...?গোলাম নবীপুরান ঢাকাফতুর করে দেব (চায়নিজ, সিনেমা হল আছে কী করতে?)।ভালোবাসতে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন?মোহাব্বত জাহান উত্তরা, ঢাকাইদানীং একটা মোবাইল ফোন হলেই চলে।ভাইয়া, লাভ না লোকসান?হাসান মোরশেদগাজীপুর, ঢাকাএকজনের লাভ, অন্যজনের লোকসান!সেরা প্রশ্নবাবা কেন বোঝে না, বয়স কি আর থেমে আছে?বায়েজিদকলেজ রোড, যশোরবোঝে বলেই তো চুপচাপ আছে! সন্তানকে বিপদে ফেলতে চায় কোন বাবা!!অভিনন্দন বায়েজিদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।