সবজান্তা সমীপেষু
মানুষ বিয়ের সময় চেয়ার, বেঞ্চ রেখে পিঁড়িতেই বসে কেন?
মিজান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিয়ের সময় যে পরিমান খরচ হয়, তাতে অনেকেই পথে বসে যায়। আর পথে বসার সবচেয়ে ভালো আসবাব হলো পিঁড়ি।
ভালোবাসার নাকি ভালো বাসার মূল্য বেশি?
সত্য রঞ্জন লোহ, গফরগাঁও, ময়মনসিংহ
দুটোরই সমান। কারণ, ভালোবাসা কম থাকলে বাসার মালিক ভাড়া বাড়ান; অন্য দিকে ভালো বাসায় না থাকলে স্বামী–স্ত্রীর ভালোবাসা কমে যেতে পারে।
মানুষ গণতন্ত্রের জন্য পাগল কেন?
মাহফুজুর রহমান খান, মেলানদহ, জামালপুর
কারণ, সুস্থ–স্বাভাবিক অবস্থায় এখনকার গণতন্ত্র সহ্য করা কঠিন!
সেরা প্রশ্ন
বিশ্বকাপ ক্রিকেটে ১৪ দল খেলছে, ২০ দল খেলছে না কেন?
সৈয়দ শাহেদ উদ্দিন
বড় বাজার রোড, কক্সবাজার
বাছাইপর্বে অংশ নেয়নি বলে।
অভিনন্দন শাহেদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।