সবজান্তা সমীপেষু
এখন কম্বল গায়ে দিলে গরম লাগে, না দিলে ঠান্ডা লাগে! কী করা যায়?
আলমগীর রহমান, কাহারোল, বগুড়া
কম্বলটা পানিতে ভিজিয়ে গায়ে দিন।
পাঁচবার চেষ্টা করেও পছন্দের মানুষটিকে মনের কথা বলতে পারিনি। এখন আমি কী করব?
আবু সাদাত, গুলশান, ঢাকা
মনের কথা বলতে না পারলে মুখের কথাটাই বলে ফেলুন।
ঘুমাতে গেলে ফেসবুকিং করি, ফলে ঘুমাতে দেরি হয়। সকালে উঠতেও দেরি হয়। সমাধান চাই।
ফারজানা তাবাসসুম, চট্টগ্রাম
সারা রাত না ঘুমিয়ে ফেসবুকিং করুন, সকালে ওঠার ঝামেলাই থাকবে না।
সেরা প্রশ্ন
হরতাল–অবরোধে এসএসসি পরীক্ষা কেবলই পেছাচ্ছে। এর ফলে কী হবে?
মুহিব উদ্দিন, মিরপুর, ঢাকা
ফাঁকিবাজ শিক্ষার্থীরা আরও পড়াশোনার সুযোগ পাবে।
অভিনন্দন মুহিব, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।