সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজব আর গুজবের মধ্যে পার্থক্য কী?
নাফিসা নাহাল, সেনপাড়া, রংপুর
 জবের পার্থক্য, যে যেটা বেছে নেয়!

টানা অবরোধে সরকারের কী করা উচিত?
মাইদুল ইসলাম, তিস্তা, লালমনিরহাট
 বিটিভি দেখা।

কারা সামনাসামনি ঝগড়া না করে আড়ালে প্রায়ই ঝগড়া করে?
ফারহানা সাদিকা, পশু হাসপাতাল রোড, গাইবান্ধা
 যারা একে অপরকে যথেষ্ট সম্মান দেখায়, তারা সামনাসামনি ঝগড়া করতে পারে না।

রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতি হয় কাদের?
সুজানা আক্তার, ফরিদগঞ্জ, চাঁদপুর
 অস্থির সন্তানের মা–বাবার। কারণ, তাঁরা সন্তানকে ‘অস্থির’ বলে বকা দিতেও লজ্জাবোধ করেন।

‘অবরুদ্ধ’ ও ‘কার্যত অবরুদ্ধ’—দুটির মধ্যে পার্থক্য কী?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
 ‘অবরুদ্ধ’ মানে অন্যের কারাগারে থাকা, ‘কার্যত অবরুদ্ধ’ মানে নিজের কারাগারে থাকা।