সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা কাকে বলে?
মাহফুজুর রহমান খান, মেলান্দহ, জামালপুর
 আপনার প্রশ্নের উত্তর দিলাম না!
২০১৮ সালের পর নাকি দেশে দারিদ্র্য থাকবে না। তখন দারিদ্র্য কোথায় যাবে?
ঝন্টু চন্দ্র শীল, বারহাট্টা, নেত্রকোনা
 গরিবের ঘরের ভল্টে।
বিদ্যুৎ বিল বাড়ছে কেন?
সাইফুর রহমান, নাতিরাবাদ, হবিগঞ্জ
 বিদ্যুৎওয়ালাদের চাহিদা ও বিদ্যুতের খুঁটির
জোর বেড়েছে বলে।
সমুদ্রপথ, রেলপথ ও আকাশপথে কেন হরতাল ডাকা হয় না?
রাসেল ইসলাম, যশোর
 মানুষ এখনো এই তিন পথে ঘড়বাড়ি, কল–কারখানা, স্কুল–কলেজ বানায়নি বলে।
অনেক দিন পর এক প্রবাসী দেশে ফিরে দেখলেন... কী দেখলেন?
ফয়সল হাসান ভূঁঞা, বনরূপা, বান্দরবান
 বিমানবন্দর।

সেরা প্রশ্ন
সব দলই গণতন্ত্র চায়, কিন্তু তারপরও আমরা গণতন্ত্র থেকে এত দূরে কেন?
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
 বেশি ভালোবাসা শুধু কাছেই টানে না,
দূরেও ঠেলে দেয়।
অভিনন্দন মেনহাজুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।