সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, এই অবরোধ–হরতাল শেষ হচ্ছে না কেন?
শিহাবুল হাসান, বেড়া, পাবনা
 শেষ হলে দেশে বিরোধী দল বলে কিছু থাকবে না, তাই।

সূর্য সব শক্তির উৎস, তাহলে জনগণ কী?
ফাহাভ, বনানী, ঢাকা
 জনগণ হলো নির্বাচনের দিনের সূর্য।

বিএনপি বলে, ১৬ কোটি মানুষ তাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ বলে, ১৬ কোটি মানুষ তাদের সঙ্গে আছে। আমাদের মোট জনসংখ্যা কত?
ফাহাদ আলম, হাটহাজারী, চট্টগ্রাম
 ১৬ কোটিই! কারণ, আমরা তো সবার সঙ্গেই আছি, দেশ ছেড়ে অন্য কোথাও তো যাইনি।

বলুন তো, আমরা কবে বাংলাদেশ ছেড়ে পালাব?
রোকন–উজ–জামান, কারমাইকেল কলেজ, রংপুর
 রাজনৈতিক দলের আন্দোলন যেদিন ‘যৌক্তিক পরিণতি’ পাবে।

যা না হওয়ায় বাংলাদেশে এত বেশি সহিংসতা হচ্ছে, সেই ‘সংলাপ’ আসলে কী?
জয়ব্রত বিশ্বাস, সরকারি বিএম কলেজ, বরিশাল
 সেন্সর বোর্ডে আটকে থাকা সম্পূর্ণ রঙিন স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।

অবরোধ+হরতাল=?
পুলক, বারপুর, বগুড়া
 যানজটময় রাজপথ।

সেরা প্রশ্ন
‘আপনারা কী শুরু করেছেন?’ বলুন তো, এই কথাটা আমি কাদের উদ্দেশে বললাম?
শফিউর রহমান, রাজশাহী
 যারা ‘দ্বেষ’ নিয়ে ভাবছেন।

অভিনন্দন শফিউর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।