সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল দিতে কি টাকা লাগে?
লুৎফর রহমান, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা
 টাকা নয়, রাস্তায় অনেক জ্যাম বাঁধানো যানবাহন লাগে!

ক্ষমতার বলে সবকিছুই কি সম্ভব?
এম এস লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
 ক্ষমতার বলে অন্য সবকিছু সম্ভব, শুধু সবজান্তা হওয়া সম্ভব নয়!

হরতাল ও অবরোধ এখন কোন দিকে যাচ্ছে?
জাকির হোসেন, রাজগঞ্জ, যশোর
 কোথাও যাচ্ছে না, আপাতত যানজটে আটকা পড়ে আছে!

গণতন্ত্রের স্বাদ পেতে আর কী করতে হবে?
ফরিদ আহমেদ, ঢাকা
 ডিম ভেজে সেটার নাম গণতন্ত্র রেখে খেয়ে ফেলতে হবে!

কোনো দেশের সরকারপক্ষ ও বিরোধীপক্ষের নেতা সামনাসামনি ঝগড়া করলে কী হয়?
ফারহানা সাদিকা, পশু হাসপাতাল রোড, গাইবান্ধা
 গণতন্ত্রের বাম্পার ফলন!

কখন বুঝব আপনারা আমার চিঠি পাননি?
অপরাজিতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
 যখন আপনি কোনো চিঠিই পাঠাবেন না।

১০ + ০ = ২০ কীভাবে সম্ভব?
আমজাদ বাহাদুর, লাকসাম, কুমিল্লা
 যখন এই যোগটা কোনো এক বিরাট গণিতবিদ করবেন, তখন সম্ভব।

মাস্তানরা একটা নয়, দুইটা নয়, বারোটা বাজিয়ে দেওয়ার হুমকি দেয় কেন?
মাহদী হাসান, কাতুলী, ময়মনসিংহ
 ঘড়িতে বারোর পরে আর সংখ্যা থাকে না বলে।

সেরা প্রশ্ন
ক্রিকেটে ব্যাটসম্যানরা অনেক সময় আউট হওয়ার পর আবার ব্যাটিং করার মতো করে ব্যাট ঘোরায় কেন?
ইসরাত জাহান, দুর্গাপুর, রাজশাহী
 ব্যাটে বল বেরিয়ে যাওয়ার মতো কোনো ফুটা হয়েছে কি না, দেখার জন্য।

অভিনন্দন ইসরাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।