সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই তো জানেন, অজানা কী?জয়জিৎ দত্তপুরাতন চৌধুরীপাড়া, কুমিল্লাএটাই অজানা।সময়ের সঙ্গে কাজের সম্পর্ক কী?জান্নাতুল ফেরদৌসপাবনা সময়ের কাজ সময়ে না করলেও চলে, আরেকজন ঠিকই করে ফেলবে।দিবসমুক্ত দিবস কবে, দয়া করে ভেবে বলেন?জাহিদ হাসানতালা, সাতক্ষীরাচাইলে সবদিনই, না পালন করলেই হয়।যার মাথা নেই তারও কেন মাথাব্যথা হয়?মীর মনজুরুল ইসলামকুলাউড়া, মৌলভীবাজারতার ক্ষেত্রে এটা ঠিক ব্যথা নয়, নতুন মাথা গজানোর ব্যথা।পদ্মা সেতুটা গ্রাস করল কে?তপন দেবনাথলস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রপদ্মায় কোনো সেতুই ছিল না, গ্রাস করবে কে! ওটা ছিল জাতির জন্য একটি আশাব্যঞ্জক স্ক্রিনসেভার।পৃথিবীতে কাপুরুষ আছে, কা-মহিলা নেই কেন?পবিত্র মণ্ডলকাঠেরপুল, গেন্ডারিয়া, ঢাকাপুরুষগুলো কার ভয়ে কাপুরুষ হয়, সেটা জানেন!সেরা প্রশ্নছেলেমেয়েরা লাভ ম্যারেজ করে কেন?মো. আবদুর রহমান নূরুলনীলফামারী সরকারি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নীলফামারীলোকসানের ভয়ে।অভিনন্দন নূরুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।